
জুমবাংলা রেডস্ক : রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার নায়ক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ফোনে ধন্যবাদ জানিয়েছেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতের স্মরণে আয়োজিত আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। আলোচনাসভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজকে খুব দুঃখ যে আমি আপনাদের মাঝে আসতে পারলাম না এই জায়গায়। কিন্তু আজকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। সে জন্য আমি জয়কে ফোন করেছিলাম। তাকে ধন্যবাদও দিয়েছি যে, তুমি যদি ডিজিটাল পদ্ধতি না করে দিতে, তাহলে আজকে এভাবে আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারতাম না। সব কিছু স্থবির হয়ে থাকত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


