
আলোচিত নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
শনিবার বিকালে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এর আগে পৌরসভার একটি কেন্দ্রে ভোট দিয়ে সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখন শতভাগ আশাবাদী। হাই কমান্ড থেকে প্রশাসনকে বলা হয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



