Advertisement
জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে অধস্তন আদালতসমূহে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজগণের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারা এসব নির্দেশনা দেন। পরে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার দায়রা জজগণের উদ্দেশে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জাতির পিতার জন্ম শতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠানে বক্তাগণ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মরণ করেন এ দেশের মহান মুক্তি-সংগ্রামে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী দেশের বিচারকদের ও বিচারপ্রশাসনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। একই সাথে বিদ্যমান সমস্যার মধ্যেই কীভাবে মামলা নিষ্পত্তি দ্রুততর করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। স্ব স্ব জেলা জজের উদ্যোগে নিয়মিতভাবে অধস্তন বিচারকদের তদারকির বিষয়ে গুরুত্বারোপ করেন। অগ্রাধিকার ভিত্তিতে পুরনো মামলাসমুহ নিস্পত্তির বিষয়ে জোর তাগিদ দেন।

প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মুজিববর্ষে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেন। বিচারপ্রার্থী জনগণের বিরোধ যাতে স্বল্প সময়ে নিস্পত্তি হয় সে বিষয়ে বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। মামলাজট নিরসনে মামলাসঠিকভাবে ব্যাবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করেন। মামলাজট নিরসনে সব প্রকার সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এ সময় প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সুচিন্তিত দিক নির্দেশনা গভীর মনোযোগ দিয়ে অনুসরণ এবং তা বাস্তবায়নের বিষয়ে সকল জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজগণ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এবং ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এসময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজবৃন্দ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.