চাঁদপুরের পুরান বাজারে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের পুরাণ বাজারের আড়ত পট্রি, আমপট্রি, মসজিদ পট্রি, বাতাসা পট্রি ও ডাল পট্টি এলাকায় অভিযান পরিলনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রয় এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন বিদেশি ব্রান্ডের প্যাকেট ব্যবহার করে খেজুর প্যাকেটজাত করার অপরাধে কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় নষ্ট পঁচা খেজুর ও অনুমোদন ব্যতীত বিদেশি ব্রান্ডের প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ
অভিযানে পুরান বাজার পুলিশ ফাড়ির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


