Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আগুন লাগার পুরো ব্যাপারটাই হচ্ছে সরকারের সাজানো: মির্জা ফখরুল
জাতীয়

আগুন লাগার পুরো ব্যাপারটাই হচ্ছে সরকারের সাজানো: মির্জা ফখরুল

By Hasan Majorএপ্রিল 17, 20232 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একদিকে বাজারে বাজারে আগুন দিচ্ছে, অন্যদিকে মানুষের সব ইচ্ছা-আশা-আকাঙ্ক্ষাগুলোকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটাই হচ্ছে তাদের (সরকার) সাজানো, তৈরি করা।

তিনি বলেন, এই আগুন নিয়ে খেলা করে লাভ হবে না, আগুনে কিন্তু আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

আজ সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাজারবাগে হোটেল হোয়াইট হাউসে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার মাহফিল হয়।

নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় সিটি করপোরেশনের মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরে বললেন যে, এটাতে বিএনপি এবং জামায়াত জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অথচ সুপার মার্কেটের ব্যবসায়ীরা পরিষ্কার করে বলছেন, ঢাকা সিটি করপোরেশনের লোকেরা ভোর সাড়ে ৫টার সময়ে ড্রিল মেসিন নিয়ে এসেছিল, তাদের পরনে ছিল সিটি করপোরেশনের পোশাক এবং যে ফুট ব্রিজটা সেটা তারা যখন ড্রিল দিয়ে সিঁড়ি ভাঙছিল, তখনই আগুন লেগে যায়। তারা চেষ্টা করেছিল আগুন নেভানোর জন্য, যখন আগুন ছড়িয়ে পড়ে তখন তারা পালিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গায় আমাদের একটাই মাত্র পথ খোলা আছে, সেই পথ হচ্ছে- আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় বিরোধী রাজনৈতিক দলগুলোকে সব শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের সংগ্রামে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনায় জেএসডির আ স ম আবদুর রব, বিএনপির ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের একাংশের মোস্তফা মোহসীন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) আবদুল কাদের, প্রগতিশীল ন্যাপের পরশ ভাসানী প্রমুখ বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

জুন 14, 2026
নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

জুন 14, 2026
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

জুন 14, 2026
Latest News
Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জিরো কুপন বন্ডে বিনিয়োগকারীর আয়ে কর বসছে

অফিস সহকারী

২৭ ভরি স্বর্ণসহ অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক অফিস সহকারী!

ভ্যাট নিবন্ধন

মার্চেন্ট হিসাবের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

Addin

আদ্-দ্বীনের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে

তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa