Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পুরো ৮ মিনিট সাকিবের পক্ষেই কথা বললেন সাকলাইন (ভিডিওসহ)
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পুরো ৮ মিনিট সাকিবের পক্ষেই কথা বললেন সাকলাইন (ভিডিওসহ)

By Shamim RezaNov 1, 2019, 8:06 PM Asia/Dhaka3 Mins Read

2023

Advertisement
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের খ্যাতি তো শুধু বাংলাদেশে নয়, বিশ্বজোড়া। তবে বাংলাদেশ দলের এত বড় তারকাকে ক্রিকেট মোড়লদের অনেকেই সহ্য করতে পারেন না। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপনের দায়ে সাকিবের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা (এক বছর স্থগিত) আসায় তাই খুশিতে হাততালি দিচ্ছেন বেশিরভাগই।

তবে ব্যতিক্রমও আছে। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় যেমন মনে করছেন, সাকিবের লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে আইসিসি। শাস্তি পুনর্বিবেচনার জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অনুরোধও করেছেন তিনি।

এমনই শুভাকাঙ্খী পাকিস্তানের সাকলাইন মুশতাকও। একটা সময় বাংলাদেশের স্পিন কোচ ছিলেন তিনি। সাকিবদের কোচিং করিয়েছেন। শিষ্যর এমন নিষেধাজ্ঞার খবর শুনে মনটাকে যেন বাঁধ দিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি এই অফস্পিনার।

‘সাকলাইন মুশতাক শো’ নামের প্রায় ৮ মিনিটের এক অনুষ্ঠানের পুরোটা জুড়ে সাকিবের পক্ষেই কথা বলে গেছেন সাকলাইন। সেই অনুষ্ঠানে বলা তার কথাগুলো তুলে ধরা হলো জাগো নিউজের পাঠকদের জন্য-

‘সাকিব আল হাসান বিশ্বের অনেক বড় নাম। বাংলাদেশের অনেক বড় খেলোয়াড়। বাংলাদেশের যত সাফল্য; ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট, যত ম্যাচই বাংলাদেশ জিতেছে, তার মধ্যে আসল অবদান সাকিবের। সে এমন একজন খেলোয়াড় যে ম্যাচ জেতাতে পারে, ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। পুরো বিশ্বে তার নাম, বিশ্বের সেরা অলরাউন্ডার তাকে সবাই মানে। ব্যাটিং বা বোলিং যে কোনো কিছু দিয়েই সে ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে। ম্যাচ উইনার দুই দিক থেকেই। বড় ব্রেইনের অধিকারী।

তিনটি প্রশ্ন আমার মনে আসছে। আইসিসি প্রথমে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়ে পরে এক বছর কমিয়ে দিলো। তিনটি প্রশ্ন আমার। কিছুদিন আগে বিসিবির সঙ্গে একটা ঝামেলা চলছিল। সেখানে খেলোয়াড়রা ধর্মঘট করে, সেটা একটা পর্ব। যেখানে সাকিব ছিল এই আন্দোলনের সামনের দিকে। গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাই জানতে পেরেছি আমরা। এটা একটা ইস্যু।

আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ২০১৭ আর ২০১৮ সালের মধ্যে তিনবার জুয়াড়ি তাকে প্রস্তাব করেছে। সেটার ফল আসতে দুই বছর লাগলো! আইসিসির এন্টি করাপশন ইউনিট এত বড় সংস্থা, তাদের কোনো খবরই ছিল না? আইসিসি কি করেছে? আইসিসি লোকদের বিভিন্ন কাজে পাঠায়, সবকিছু নজরদারি করে। তখন তারা কি করেছে? এটা আমার প্রশ্ন।

এবার সাকিব আল হাসানের কথা বলি। দেড় অথবা পৌনে দুই বছর আগে জুয়াড়ি তাকে প্রস্তাব দিয়েছিল। সে কিন্তু ফিক্সিংয়ে জড়িত ছিল না। সে হয়তো জানায়নি। কাকে জানায়নি, বিসিবি নাকি আইসিসিকে? সাকিব কি বিসিবিকে জানিয়েছিল? যদি সাকিব বিসিবিকে জানিয়েই থাকে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কেন সেটা আইসিসিকে জানায়নি? আর যদি সে না জানায়, তবে সেটা তার ভুল।

তারপরও আমি আইসিসি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলতে চাই, সে ফিক্সিংয়ের প্রস্তাব গ্রহণ করেনি। সে সেটা গ্রহণ করেনি। এটা তো দেখতে হবে? যদি প্রস্তাবটা গ্রহণ করতো, তবে আলাদা ব্যাপার ছিল। কিন্তু সে তো এটা করেনি। জুয়াড়ি প্রস্তাব করেছে, সে রাজি হয়নি।

কোন সে জুয়াড়ি? তারা একটা মাফিয়া চক্র, পুরো গ্যাং থাকে। আইসিসি বা বিসিবির এখানে কিছুই করার নেই। কেননা তাদের হাত এত বড়, সেখানে যাওয়ার মতো ক্ষমতা নেই তাদের।

সবকিছুর পর আমি এটাই বলতে চাই, যদি সাকিব বিসিবিকে জানিয়ে থাকে। তবে দোষ বিসিবির, সাকিবের নয়। আর যা কিছুই হোক, যদি আইসিসির এমন নিয়ম থাকে যে, না জানালে নিষিদ্ধ করব। তবু বলব, এমন ঘটনা যেহেতু এবারই প্রথমবারের মতো হয়েছে (সাকিবের বেলায়)। তাই তাকে ছেড়ে দেয়া উচিত। কেননা এতে বাংলাদেশ ক্রিকেটের বড় ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে সাকিবেরও।

আমি এতটুকুই বুঝি, ক্ষমার দরজা খোলা রাখা উচিত। কারণ ভুলটা বড় নয়, সে ফিক্সিং করেনি। আর যদি সে বিসিবিকে জানিয়ে থাকে, বিসিবি সেটা চেপে যায়। আর পেছনে যদি অন্য কোনো ঘটনা থাকে। খেলোয়াড়রা ধর্মঘটে গিয়েছে, সেজন্য সুযোগ বুঝে আগের কিছু ধরা হয়েছে। যদি এমন কিছু থাকে? আল্লাহ জানেন, বলতে পারব না।

তবে আমার মনে তিনটি প্রশ্ন এসেছে। সেটাই আমি আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলাম।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

May 24, 2026, 11:23 PM Asia/Dhaka
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

May 24, 2026, 11:05 PM Asia/Dhaka
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
Latest News
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp