Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পুলিশ প্রশাসনে বড় রদবদল
জাতীয়

পুলিশ প্রশাসনে বড় রদবদল

By Shamim RezaJune 11, 20262 Mins Read

দেশের ৫ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়ার পাশাপাশি পুলিশ সুপার পদে বড় রদবদল করেছে সরকার।

Police

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে নোয়াখালীসহ দেশের ৫ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। এই জেলাগুলো হলো- পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী। এছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি পঞ্চগড়ের বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।

এদিকে মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নোয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিনকে। সেই সঙ্গে এই জেলার বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহ জেলায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ঝিনাইদহের বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। এছাড়া ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। তবে নতুন আদেশে তাকে ফেনীতে দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়াও প্রজ্ঞাপনে ইতোপূর্বে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এবং পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Police পুলিশ প্রশাসন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa