
তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের বারেক সরকারের ছেলে। শাহিনুর বর্তমানে র্যাব-৬ খুলনায় কর্মরত।
সোমবার সন্ধ্যায় এসআই ওবায়দুল আল মামুন ফোর্সসহ অভিযান চালিয়ে বগুড়ার শাজাহানপুরের ডোমনপুকুর ঠিকাদার পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
এসআই ওবায়দুল আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ডোমনপুকুর ঠিকাদারপাড়া এলাকায় রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার প্যান্টের সামনের দুই পকেট থেকে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



