জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজনসহ ১৬ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ৯টি জেলা ও সার্কেলে তাদের বদলি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দফতরের সিফাত-ই-রাব্বানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব), গাজীপুর জেলার ডা. ইন্দিতা মালাকারকে জিএমপিতে, জিএমপির রেজওয়ান আহমেদকে বরিশাল জেলায় ও সিআইডির শিকদার মো. হাসান ইমামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বরগুনায়, খুলনার মহসীন আল মুরাদকে কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলে, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের মো. আসিফ ইকবালকে খুলনায় ও র‍্যাবের উত্তম কুমার বিশ্বাসকে সিআইডিতে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে আছেন টাঙ্গাইলের সখীপুর সার্কেলের এম এম রাকীব উর রাজা। তাকে কক্সবাজারের চকরিয়া সার্কেলে বদলি করা হয়েছে।

এছাড়া সিএমপির শরিফুল ইসলামকে টাঙ্গাইলের সখীপুর সার্কেলে, র‍্যাবের আব্দুল্লাহ আল মামুনকে ডিএসবিতে, ডিএমপির মোহাম্মদ মনিরুজ্জামানকে এপিবিএনে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ ইব্রাহিমকে রাজশাহীর সারদায়, ঢাকা আরআরএফের মো. মজিবুর রহমানকে সিআইডিতে ও ট্যুরিস্ট পুলিশের এস এম আহসান হাবীবকে ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলে বদলি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.