
সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভদ্রমহিলাকে অত্যন্ত অশ্লীল গালাগাল, হুমকি ও হয়রানির প্রমাণস্বরুপ একটি অডিও টেপ তথ্যদাতা উক্ত ভদ্রলোক মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ে প্রেরণ করেন।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং উক্ত ভদ্র মহিলার সাথে যোগাযোগ করে জানতে পারে, প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে এমন ভয় দেখিয়ে তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন তাকে হয়রানি করে আসছিল। বর্তমানে, আর কোনোভাবেই তিনি সহ্য করতে পারছেন না। তিনি পুলিশের পরামর্শ ও সহায়তা চান।
এর পরিপ্রেক্ষিতে, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষনিকভাবে ওসি রমনাকে এ বিষয়ে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করে। ওসি রমনা মো. মনিরুল ইসলাম তাৎক্ষনিকভাবে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করেন।
পরবর্তীতে, উন্নততর তথ্যপ্রযুক্তি সেবার প্রয়োজন হওয়ায় ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহায়তা নেয়া হয়। এডিসি জনাব মো. আশরাফুল্লাহর নেতৃত্বে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশনের একটি টিমের সার্বিক সহযোগিতায় উল্লিখিত আসামীকে ২১ ফেব্রুয়ারি রমনা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আতিকুল ইসলাম বাবু একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



