
আজ রবিবার ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে এ নোটিশ পাঠিয়েছেন।
এতে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সাতদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান।
সম্প্রতি ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫৪ টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ১৩০ থেকে ১৪৪ টাকা কেজি দরে। মাসখানেক সময় ধরে অস্থিতিশীল হয়ে আছে দেশের পেঁয়াজের বাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



