জুমবাংলা ডেস্ক: রবিবার ১৫ থেকে ২০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে পাইকারি এবং খুচরা বাজারে।
গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৪০ টাকায়। দেশি হাইব্রিড পেঁয়াজ ২০০ এবং মিসরের পেঁয়াজ প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে তিন দফায় কেজিতে ১২০ টাকা বেড়ে গত শনিবার দেশি পেঁয়াজের দাম ছিল ২৬০ থেকে ২৭০ টাকা।
এদিকে উড়োজাহাজে পেঁয়াজ আমদানির ঘোষণায় বাজারে অস্থিরতাও কিছুটা কমেছে। পেঁয়াজ আসার খবরে ক্রেতারা অনেকটা আশ্বস্ত হয়ে কেনা কমিয়ে দিয়েছেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলেন, চাহিদা কম থাকায় পাইকারি ব্যবসায়ীরা তাদের কাছে থাকা পেঁয়াজ এখন দ্রুত বিক্রি করে দিতে চাচ্ছেন।
শ্যামবাজারের পাইকারি বিক্রেতা ইদ্রিস আলী মধু বলেন, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে। দেশি পুরান পেঁয়াজ ১৮০ টাকা থেকে ২০০, মিয়ানমারের পেঁয়াজ ১৬০ টাকা থেকে ১৮০ এবং মিশরীয় পেঁয়াজ ১৬০ টাকায় প্রতিকেজি বিক্রি হয়েছে। কিছু কিছু আড়তে মুড়িকাটা পেঁয়াজ এসেছে, যার দাম ছিল প্রতিকেজি ১৩০ টাকা থেকে ১৬০ টাকার মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



