Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পোলিশ পরীক্ষা দিতে নামছে ফরাসিরা
খেলাধুলা ফুটবল

পোলিশ পরীক্ষা দিতে নামছে ফরাসিরা

পোলিশ পরীক্ষা দিতে নামছে ফরাসিরা
By rskaligonjnewsডিসেম্বর 4, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ২০০৬ সালে ব্রাজিলের পর প্রথমবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউটে ফ্রান্স। ১৯৮৬ সালে টুর্নামেন্টে শেষ ষোলো অন্তর্ভুক্তির পর থেকে প্রত্যেকবার নকআউটে খেলেছে তারা এবং উতরে গেছে তারা। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ড পরীক্ষা দিতে নামছে ফরাসিরা।

পোল্যান্ড-ফ্রান্স

Advertisement

ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড ৩৬ বছর পর প্রথমবার শেষ ষোলোতে উঠেছে। শেষবার তারা এই পর্যায়ে খেলেছিল ১৯৮৬ সালে। নকআউটে উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছে পোলিশদের। মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে হারায় তারা, গ্রুপের শেষ ম্যাচ আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও গোল ব্যবধানে মেক্সিকানদের পেছনে ফেলে ফ্রান্সের মুখোমুখি লড়াই নিশ্চিত করেছে।

অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়ার কাছে ৯ মিনিটে গোল হজম করলেও অলিভিয়ের জিরুদের জোড়ায় ৪-১ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২-১ এ ডেনমার্ককে হারায়। শেষ ম্যাচে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে গিয়ে তিউনিসিয়ার কাছে হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তারা।

মানে দুই দলই শেষ ম্যাচ হেরে নকআউটে মুখোমুখি হচ্ছে। পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে থাকলেও পোল্যান্ডকে নিয়ে সতর্ক কোচ দিদিয়ের দেশম, ‘আজ, এমনকি সেরা দল হলেও যদি তারা তৈরি না থাকে, তাহলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচ আরও বলেন, ‘সবগুলো খেলাই কঠিন, সব দল ভালো এবং প্রস্তুত। ভালো ভালো লিগে খেলে খেলোয়াড়রা। ভালো অভিজ্ঞতা অর্জন করা খেলোয়াড় আছে তাদের। এই দল যা করেছে তার জন্য সমীহ পেতে পারে। তারা এখানে আসার যোগ্য।’

পোল্যান্ডের সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে গত সাত ম্যাচে অপরাজিত ফ্রান্স, জয় তিনটি, ড্র চার ম্যাচে। তাদের শেষ হার ১৯৮২ সালের আগস্টে একটি প্রীতি ম্যাচে (০-৪ গোলে)। এনিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার দেখা হতে যাচ্ছে দুই দলের। প্রথমবার দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৮২ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড।

৩৬ বছরে প্রথম শেষ ষোলোতে উঠেছে ধুঁকতে ধুঁকতে। নকআউটে এবার দলের জ্বলন্ত রূপ দেখতে চান পোল্যান্ড কোচ চেলসো মিচনিউইচ, বিশেষ করে রবার্ট লেভানডোভস্কির কাছ থেকে। পোলিশ কোচ বললেন, ‘সহজ পরিস্থিতির মধ্যেও আমরা কঠিন পাস খেলেছি, রবার্টের জন্য আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। স্ট্রাইকাররা এমনই, তাদের পেনাল্টি বক্সের কাছে বল চাই।’

পোল্যান্ড ১৯৮৬ সালে শেষবার শেষ ষোলোতে খেলে ব্রাজিলের কাছে হেরেছিল ৪-০ তে। একটি ব্যাপার কিন্তু তাদের অনুপ্রাণিত করতে পারে। তৃতীয়বার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মুখোমুখি হতে যাচ্ছে। আগের দুইবারই হার এড়িয়েছিল তারা। ১৯৭৪ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পরের আসরে জার্মানির সঙ্গে করেছিল গোলশূন্য ড্র। এবার কি ফ্রান্সও একই পরিণতির সম্মুখীন হচ্ছে?

দঃ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর দিলেন নেইমার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

জুন 16, 2026
সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 16, 2026
ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

জুন 16, 2026
Latest News
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

Cabo-Verde

বিশ্বকাপে কেপ ভার্দের বিশ্ব রেকর্ড

আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa