Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পৌরসভা নির্বাচন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দেয়নি বিএনপি!
জাতীয়

পৌরসভা নির্বাচন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দেয়নি বিএনপি!

By Sibbir OsmanJanuary 19, 20212 Mins Read

পৌরসভা নির্বাচন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দেয়নি বিএনপি!

Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাই)। এ আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এখানেই রয়েছে তার পৈত্রিক ভিটা। অথচ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনের পরশুরাম পৌরসভায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থী দেয়নি বিএনপি।

চতুর্থ ধাপে পরশুরাম পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি ও অন্যান্য দলগুলো প্রার্থী না দেওয়ায় ভোট ছাড়াই নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ নিয়ে আওয়ামী লীগে উচ্ছ্বাস বিরাজ করলেও বিএনপিতে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জেলা ও উপজেলা বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ নেই, তাই তারা প্রার্থী দেননি। অপরদিকে, দলের তৃণমূল নেতা-কর্মীরা বলছেন সাংগঠনিক অদক্ষতার কারণে প্রার্থী দেওয়া যায়নি। দল চাইলে প্রার্থী দিতে পারতো।

এদিকে নির্বাচন কমিশন বলছে, বিএনপিকে বার বার ডেকেও নির্বাচনে আনা যায়নি। পাওয়া যায়নি একজন মেয়র প্রার্থী। মেলেনি কোন কাউন্সিলর প্রার্থীও।

নির্বাচন কমিশন থেকে বিএনপিকে বলা হয়েছে, তারা যদি শঙ্কিত থাকে যেখানে চান সেখানেই তারা মনোনয়ন জমা দিতে পারেন। চাইলে পরশুরামের পাশাপাশি ফেনীতেও মনোনয়ন জমা দেওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির কেউ মনোনয়ন জমা দেননি।

পরশুরাম পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার ব্যাপারে গণমাধ্যমকর্মীদের এমন তথ্যই দিয়েছেন ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী।

তিনি বলেন, রবিবার (১৭ জানুয়ারি) ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সকাল গড়িয়ে যখন দুপুর হয়ে যাচ্ছিলো তখনও বিএনপির সঙ্গে যোগাযোগ করি। জানতে চাই আপনাদের কোনো মনোনয়ন জমা হয়নি। আপনারা মনোনয়ন জমা দিবেন কিনা?

বিএনপিকে জানানো হয়, আপনারা চাইলে পরশুরাম নইলে ফেনীতে গিয়েও নির্বাচন অফিসে আপনাদের মনোনয়ন পত্র জমা দিতে পারেন। আর আপনারা পরশুরাম মনোনয়ন পত্র জমা দিতে চাইলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

এরপর বিকেলেই বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি।

বিএনপি থেকে কোনো প্রার্থী না থাকায় আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে কোনো ভোটারকে আর কেন্দ্রেই যেতে হচ্ছে না। সব পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা ভোটে জনপ্রতিনিধি হতে যাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa