Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না : গণপূর্ত মন্ত্রী
জাতীয়

প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না : গণপূর্ত মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 19, 20192 Mins Read
রেজাউল করিম
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না। অনন্তকাল ধরে কোন প্রকল্পের কাজ চলতে পারে না। প্রকল্প বাস্তবায়নে দেরি হলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের নভেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গৃহায়ন মন্ত্রী দপ্তর-সংস্থার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেদের অনিয়ম, ভুল-ভ্রান্তি অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নভাবে চললে ক্ষতি কী।’

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী ও মো. আমিনুল ইসলাম খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী বলেন, “নিজ নিজ কর্তব্য পালনে সতর্ক হওয়া উচিত। সংস্থা প্রধানদের নিয়মিত প্রকল্প পরিদর্শনে আন্তরিক হতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতার প্রতিফলন ঘটাতে হবে। মন্ত্রণালয় ও নিজ দপ্তরকে ধারণ করতে হবে। নিজ প্রতিষ্ঠানের জন্য সবাই একসাথে কাজ করতে হবে।”

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত ৯৮টি প্রকল্পের নভেম্বর, ২০১৯ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে বাস্তবায়ন অগ্রগতি মন্থর প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রকল্প পরিচালকদের তাগিদ দেয়া হয়। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa