
জানা যায়, মাওলানা তাফাজ্জুল হক শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে আজ রবিবার বিকালে হবিগঞ্জ থেকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে শেরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে জন্ম নেওয়া মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী হাদিস বিশারদ হিসেবে পরিচিত।
তিনি জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। এছাড়া তিনি হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠাতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



