Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রণবের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ
আন্তর্জাতিক জাতীয়

প্রণবের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 2, 20202 Mins Read

প্রণবের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ

Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার  এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে, চোখের জলে, ফুলেল শ্রদ্ধায় শেষবিদায় জানানো হয় বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে। শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন।

একাত্তরের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখা রাজনীতিক ও নড়াইলের জামাইবাবু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। অন্যদিকে ভারতে সোমবার থেকেই পালিত হচ্ছে সাত দিনের রাষ্ট্রীয় শোক; সাত দিনই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল ভারতের এই সাবেক রাষ্ট্রপতির। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদি রোড মহাশ্মশান—সব ক্ষেত্রেই কোভিড-১৯ প্রটোকল মেনে শেষকৃত্য করা হয়। পিপিই পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও পিপিই পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে। এ ছাড়া কভিড প্রটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পর তাঁর অস্থিভস্ম বিসর্জন দেওয়া হবে হরিদ্বারে। প্রণবের এই শেষবিদায়ের মধ্য দিয়ে অবসান হলো পাঁচ দশকের বর্ণময় একজন বাঙালি রাজনীতিবিদের এক অধ্যায়ের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026
masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

June 25, 2026
ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

June 25, 2026

Latest News

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa