স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে জাতীয় দলে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল দুইটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে এশিয়া সফরে রয়েছে। ইতোমধ্যেই একটি ম্যাচে মাঠে নেমেছে লে আলবিসেলেস্তেরা। চীনের রাজধানী বেইজিংয়ে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা

Advertisement

সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি’র জয়ী তারকা লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিলেন দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বললেন, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে বিশ্রাম দেওয়া হবে আরও কয়েকজন খেলোয়াড়কে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলা হয়েছে, ইন্দোনেশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানিয়েছেন, সব মিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে ‘সাত-আটটি’ পরিবর্তন আসতে পারে। তবে বিশ্বকাপ জয়ী কোচের বিশ্বাস, দলে অনেক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না।

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে লিও মেসির পাশাপাশি বিশ্রামে থাকবেন অ্যানহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিও। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে জেরনিমো রুলিকে। এদিন ম্যাচের শুরু থেকে একাদশে দেখা যেতে পারে সদ্যই ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা জুলিয়ান আলভারেজকেও।

স্কালোনি বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) দি মারিয়া ও (নিকোলাস) তামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

‘আর্জেন্টিনা দল যেকোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও (মেসি) থাকবে না, তবে অন্যরা আছে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরনিমো রুলিকে, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো-নিকো গঞ্জালেজ।

নেশন্স লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে ইতালি তৃতীয়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google