Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রতিবেদন উঠিয়ে নিতে আল জাজিরাকে চিঠি
আন্তর্জাতিক জাতীয়

প্রতিবেদন উঠিয়ে নিতে আল জাজিরাকে চিঠি

By Mohammad Al AminFebruary 18, 20213 Mins Read

প্রতিবেদন উঠিয়ে নিতে আল জাজিরাকে চিঠি

Advertisement

জুমবাংলা ডেস্ক: আদালত আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ এর সব ধরনের লিংক বন্ধ করার নির্দেশ দিলেও তা করা হচ্ছে না৷ কারণ এটি করার চেষ্টা করলে ইউটিউবসহ অন্য সব ধরনের লিংক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে৷ খবর ডয়চে ভেলের।

তাই আল জাজিরাকেই লিংক বন্ধ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)৷

এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বুধবার ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব ধরনের প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়৷ কিন্তু এই নির্দেশ বাংলাদেশ থেকে কার্যকর সম্ভব নয় বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার৷

তার মতে, এটা এখান থেকে করা অসম্ভব৷ করলে বিপর্যয় হবে৷

তিনি বলেন, আমরা এখান থেকে লিংক বন্ধ করতে পারি৷ সেই প্রযুক্তি আমাদের কাছে আছে৷ কিন্তু এটা করতে গেলে সব ধরনের লিংকই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে৷ অতীতে ফেসবুকের একটি লিংক বন্ধ করতে গিয়ে এই অভিজ্ঞতা আমাদের হয়েছে৷ তাই আমরা বুধবার রাতেই আল জাজিরাকে তাদের দিক থেকে লিংক বন্ধ করার অনুরোধ জানিয়েছি৷

মেইলে পাঠানো এই অনুরোধের জবাব বৃহস্পতিবার পর্যন্ত বিটিআরসি পায়নি৷ জবাব পেতে সময় লাগবে বলে বিটিআরসির চেয়ারম্যান জানান৷ তিনি বলেন, তারাও তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবেন৷

তিনি জানান, হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার সার্টিফায়েড কপি পাওয়া গেছে৷ তারা ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব ধরনের প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন৷

তার মতে, আর বাংলাদেশ থেকে বন্ধ করা হলেও তো সারাবিশ্বের মানুষ দেখতে পাবেন৷ তাতে তো কোনও লাভ হবে না৷ তাই এটা আল জাজিরার মাধ্যমেই বন্ধ করতে হবে৷ বিষয়টি সরকারও জানে৷ আর হাইকোর্টকেও পুরো পদ্ধতি জানানো হবে বলে তিনি জানান৷

এ প্রসঙ্গে তথ্য প্রযুক্তিবিদ তানভির হাসান জোহা বলেন, গেটওয়ে থেকে বন্ধ করে দিলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমই বাংলাদেশে সংকটে পড়বে৷ আর সিঙ্গেল লিংক বন্ধ করতে হলে হাজার হাজার লিংক বন্ধ করতে হবে৷ কারণ বহু মানুষ বিভিন্ন মাধ্যমে শেয়ার করেছেন৷ সেইসব লিংক আলাদা আলাদাভাবে বন্ধ করা একটা অসম্ভব কাজ৷

আর ওয়েবে বন্ধ করা হলেও যারা বাংলাদেশে অ্যাপ ব্যবহার করেন তারা ঠিকই দেখতে পাবেন৷ আল জাজিরা ইউটিউবসহ যেসব মাধ্যমে প্রথম শেয়ার করেছে তা সরালে বন্ধ হবে৷ কিন্তু বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান তো ডাউনলোড করে স্বতন্ত্রভাবে আপ করেছে৷ তা বন্ধ হবে কীভাবে?

এদিকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করার জন্য বিটিআরসিকে দায়িত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছে৷

মন্ত্রিপরিষদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চাই না৷ কিন্তু আইনের আওতায় থাকা দরকার৷ অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয়ভাবে সমাজ বিভ্রান্তিতে পড়ে৷ মানবতাবিরোধী, সমাজবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণ করা জরুরি৷

কিন্তু বিটিআরসির চেয়ারম্যন জানান, তারা নিয়ন্ত্রণ এবং মনিটরিং-এর দুটি কাজই করেন৷ নতুন করে দায়িত্ব দেয়ার কথা কেন তারা বলছেন তা তারাই বলতে পারেন৷

বাংলাদেশে এর বাইরে ন্যাশনাল টেলিকম্যুনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং-এর কাজ করে, এর সঙ্গে আছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট৷ তারপরও কেন মনিটরিং-এর প্রশ্ন উঠছে?

তানভীর জোহা মনে করেন, আল জাজিরার ঘটনার পর এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে৷ আর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের চাপে রাখতে বা ভয় দেখাতে এটা বলা হচ্ছে৷ আর আমি যতদূর জানি অনেক যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো কাজে আসছে না৷

বিটিআরসির চেয়ারম্যান জানান, সরকারের অনেক সংস্থা এটা মনিটরিং করে৷ তাদের কাছ থেকে তারা নিয়মিত বিভিন্ন ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ পান৷

বাংলাদেশ থেকে ফেসবুকের কাছেও তথ্য চাওয়া হয়৷ ২০২০ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ ফেসবুকের কাছে ৩৭১ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে৷ শতকরা ৪৪ ভাগ ক্ষেত্রে ফেসবুক সাড়া দিয়েছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026

Latest News

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa