
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় দক্ষিণের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া মডেল টাউন, মেহেন্দিপুর বাজার, মীরবাগ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। এ সময় উন্নত ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকার জনগণ পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাপস।
প্রচারণায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক ঢাকা দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শদ কামাল, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান, ডেমরা থানা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



