তাসনিয়া ফারিণের অভিনয় মানেই একরাশ স্নিগ্ধতা। তবে এবার শাকিবের ‘প্রিন্স’ সিনেমায় তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

সিনেমাটির শ্রীলঙ্কার অংশের শ্যুটিং শেষ করে বর্তমানে বাংলাদেশে রয়েছেন তাসনিয়া। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিবের সঙ্গে পর্দা ভাগ করা, সিনেমায় তার চরিত্র এবং ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে কথা বলেন তিনি।
ছবিটিতে শাকিব খান আছে বলেই কি অভিনয়তে রাজি হয়েছিলেন এমন প্রশ্নে তাসনিয়া বলেন, ‘শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই বড় বিষয়। কিন্তু আমার কাছে চরিত্রের গুরুত্বই সবচেয়ে বড়। নতুনত্ব কী পাচ্ছি সেটা আগে দেখি। এরপর সিদ্ধান্ত নেই।’
ছবিতে তার চরিত্র নিয়ে বলেন, ‘প্রিন্স’র চরিত্রটি তাকে সম্পূর্ণভাবে অভিনয়শিল্পী হিসেবে নতুনভাবে শিখিয়েছে। এই প্রথম পুরোপুরি বিনোদনধর্মী ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করছি। চরিত্রে একাধিক স্তর রয়েছে। ছবিতে নব্বইয়ের দশকের আবহ আছে অথচ আমি সেই সময়ে জন্মাইনি। প্রতিটি দৃশ্যে চরিত্রটি বদলাতে বদলাতে এগোয় এমন সুযোগে যে কোনো অভিনেত্রীই খুশি হবেন।
আরও পড়ুনঃ
ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন জ্যোতির্ময়ী কুন্ডু। তারপরও চরিত্রের গুরুত্ব দেখেই ‘প্রিন্স’ এ সম্মতি দিয়েছেন তাসনিয়া। শোনা যাচ্ছে, কিছু অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। তবে চরিত্র ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় এ বিষয়ে খোলামেলা কোনো মন্তব্য করতে নারাজ ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


