
বাংলাদেশের দেয়া ১০৫ রানের টার্গেটে ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১ ওভার হাতে রেখেই ৪র্থ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েডের দল। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রইল স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘ম্যাচ শেষে সে কথাই জানালেন। বললেন, গত তিন ম্যাচে আমরা ঘাম ঝরা শ্রম দিয়েছি। কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে আজকের পরিশ্রম কাজে দিয়েছে। ড্যান ক্রিশ্চিয়ান যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতেই জয়-পরাজয়ের পার্থক্যটা গড়েছে। জয়ে ফিরতে আমাদের টপঅর্ডারের ব্যাটসম্যানদের রান দরকার ছিল, যা ম্যাচভাগ্য বদলাতে পারে। আগের তিন ম্যাচ পরাজয়ের পর ম্যানেজমেন্ট আর স্টাফরা মিলে আলোচনা করেছি। এর থেকে উত্তোরণে উপায় খুঁজেছি। আমরা পিচ থেকে রান খুঁজছিলাম। ’
তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানদের রানে ফেরাটা খুবই কষ্টকর এখানে। তাই পরিকল্পনা অনুযায়ী, আজ আমরা ড্যানকে প্রথমে পাঠিয়েছি। তবে এটা খুবই আশার খবর হতো যদি খেলোয়াড়রা রান পেত। আমিও খুশি হতাম। কিন্তু সেভাবে রান পাইনি আমরা। তবে বিষয়টা এমন নয় যে, আমরা বাজে ব্যাটিং করেছি। তবে এই উইকেটে রান পেতে আরো একটি সুযোগ আমাদের হাতে আছে। অর্থাৎ পরবর্তী ম্যাচে আমি ব্যক্তিগতভাবে ও গোটা দলের ব্যাটসম্যানরা রান করার চেষ্টা করব। আমরা দ্রতু ৩০-৪০ রান তোলার চেষ্টা করব। আসলে এই সিরিজে ছড়ি ঘুরাচ্ছে বোলাররা। পরবর্তী ম্যাচে আমরা তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজাব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



