Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রথম দিনে ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
জাতীয়

প্রথম দিনে ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

By Sazzad HossainJuly 5, 20192 Mins Read

প্রথম দিনে ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রথম দিনে ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজ ঢাকায় হজ অফিসের প্রথম বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে। খবর বাসসের।

বুলেটিনে আরো জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টা ১৭ মিনিটে হজযাত্রী বহনকারী বিজি-৩০০১ ফ্লাইটটি ৪১৭ জন যাত্রী নিয়ে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, ৭টি বিমানে ২ হাজার ৬১৬ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪ টি ও সৌদি এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ৮৩৬ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৭৮২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

সৌদি আরবে হজ যাত্রীরা পৌঁছানোর পর সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দাস্থ কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজ মুহাম্মাদ মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের স্বাগত জানান।

প্রথমবারের মত সৌদি আরবের (প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন) ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌছেঁ হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছাতে পারবেন।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট এবং আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa