নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন ড. খলিলুর রহমান। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ জোরালো করার সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে তাঁর এই সফর।
 বিদেশ সফরে

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনি ভূমি কেনা সহজ করতে বিতর্কিত আইন অনুমোদন করেছে ইসরায়েল। এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে চায় দেশটি। ইসরায়েলের এমন একতরফা ও আন্তর্জাতিক আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান সুসংহত করতেই ওআইসি এই জরুরি বৈঠক ডেকেছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘদিনের অনড় ও নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করবেন তিনি।

পিলখানা ট্র্যাজেডি দিবস আজ

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। ওআইসির মূল বৈঠকের পাশাপাশি জেদ্দায় অবস্থানকালে ড. খলিলুর রহমান সংস্থাটির সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.