Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রথম বৈঠকে তর্কে জড়ালেন শাজাহান ও নানক, প্রধানমন্ত্রীর ধমক খেলেন রাজ্জাক
জাতীয়

প্রথম বৈঠকে তর্কে জড়ালেন শাজাহান ও নানক, প্রধানমন্ত্রীর ধমক খেলেন রাজ্জাক

By Sibbir OsmanDecember 25, 2019Updated:December 25, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের নতুন কমিটির শূন্য থাকা পদগুলোয় মনোনীতদের নাম ঘোষণা করা হবে আগামীকাল। কমিটি গঠনের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এদিকে গতকাল প্রথম বৈঠকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন নতুন দুই প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক। কমিটিতে একজনের জন্য তদবির করেন প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক। এ সময় ধমকের সুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, এসব নামের প্রস্তাব কেন আনেন? এসব করবেন না। কারও তদবির মানা হবে না। এবার নারী নেত্রীর সংখ্যা বাড়ছে। বৈঠকের উপস্থিত একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক রফিকুল ইসলাম রনির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রথম বৈঠকে তর্কে জড়ালেন শাজাহান ও নানক, প্রধানমন্ত্রীর ধমক খেলেন রাজ্জাক
ফাইল ছবি
Advertisement

গত রাতে প্রেসিডিয়ামের সভা শেষে গণভবনের মূল ফটকের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বৈঠকে কমিটি গঠনের দায়িত্ব দলীয় সভানেত্রীকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে। তবে বাদবাকি কমিটিতে কারা আসছেন এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি তিনি। জানতে চাইলে বলেন, কিছু নতুন নেতা কেন্দ্রীয় কমিটিতে আসার সম্ভাবনা আছে। আংশিক কমিটি থেকে বাদ পড়া মন্ত্রীদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হচ্ছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রীদের কমিটিতে রাখা না রাখা নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে সবাই এ বিষয়টির সিদ্ধান্তের জন্য নেত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। তিনি তাঁর সিদ্ধান্তের কথা আজ (বুধবার) জানাবেন। আমরা আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি বৃহস্পতিবার ঘোষণা দেব। এদিকে সভায় উপস্থিত কয়েকজন জানান, বাকি কমিটিতে মন্ত্রীদের জায়গা হওয়ার সম্ভাবনা কম। তারা জানান, সভার শুরুতে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রেসিডিয়ামের একাধিক সদস্য আওয়ামী লীগ সভানেত্রীর কাছে এ বিষয়ে জানতেও চান। কিন্তু সভানেত্রী এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি। তবে নেত্রীর আচরণ দেখে বৈঠকে উপস্থিত নেতারা অনুমান করছেন মন্ত্রীদের নতুন কমিটিতে থাকার সম্ভাবনা কম। বৈঠকসূত্র জানান, সভার শুরুতেই আওয়ামী লীগ সভানেত্রীকে অভিনন্দন জানান নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী দলের প্রেসিডিয়ামে নতুন আসা তিন নেতা শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে তাঁদের কী কারণে প্রেসিডিয়ামে আনা হয়েছে, তাঁদের রাজনৈতিক অতীত বর্ণনা করতে বলেন। এ সময় প্রায় ৪০ মিনিট বক্তৃতা করেন নানক। স্কুল ছাত্রলীগের শুরু থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ছাত্রলীগ, যুবলীগ, বিরোধী দলে থাকা অবস্থায় আন্দোলন সংগ্রামের কথা বলেন। একইভাবে বর্ণনা করেন আবদুর রহমান। শাজাহান খানও কিছু কথা বলেন। এরপর কমিটি গঠন নিয়ে শুরু হয় আলোচনা। কমিটিতে সাবেক শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমানকে রাখার বিষয়ে মতামত চাওয়া হলে শাজাহান খান বলেন, হাবিবুর রহমান চাঁদাবাজ লোক। তাঁকে না রাখাই ভালো।

এ সময় শাজাহান খানকে চ্যালেঞ্জ করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, হাবিবুর রহমান কোথায় চাঁদাবাজি করলেন? তিনি যদি চাঁদাবাজ হন, তাহলে শ্রমিক রাজনীতির সঙ্গে যারা যুক্ত সবাই চাঁদাবাজ। আপনি বড় চাঁদাবাজ। আপনি পরিবহন নিয়ন্ত্রণ করছেন। এরপর দুজনকেই প্রধানমন্ত্রী থামিয়ে দেন। ড. আবদুর রাজ্জাক একজনের নাম কমিটিতে রাখতে দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে ধমক দেন। বলেন, এসব তদবির নিয়ে আসবেন না। রাতে গণভবনের গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও জানান, সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সদস্য কারা হতে পারেন এ বিষয়ে প্রেসিডিয়াম সদস্যদের কাছে প্রস্তাব চান।

পরে বৈঠকে উপস্থিত সবাই এর ভার দলীয় সভানেত্রীর ওপর ছেড়ে দেন। তিনি এ বিষয়ে চূড়ান্ত করার পর দলের পক্ষ থেকে কাল জানিয়ে দেওয়া হবে। শনিবার ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৮১ সদস্যের মধ্যে ৪২টি পদে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৩৯ পদে নেতা মনোনয়ন দেওয়া হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa