Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ডিসেম্বর মাসেই চালু হচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল
জাতীয় স্লাইডার

ডিসেম্বর মাসেই চালু হচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল

By Hasan Majorসেপ্টেম্বর 7, 20222 Mins Read

মেট্রোরেল

Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী ডিসেম্বর মাসেই উত্তরার দিয়াবাড়ি হতে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে।

সরকারিভাবে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে আজ এক সরকারি তথ্য বিবরণীতে (পিআইডি) জানানো হয়।

এতে বলা হয়, মেট্রোরেল সম্পর্কে জনসাধারণকে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এমআরটি লাইন-৬ এর উত্তরা ডিপো এলাকায় মেট্রো রেল এক্সিবিশন এন্ড ইনফরমেশন সেন্টার (এমইআইসি) নির্মাণ করা হয়েছে। মেট্রো ট্রেনের মক আপ, মূল মেট্রো ট্রেন সেটের সঙ্গে সামঞ্জস্য রেখে জনসাধারণকে মেট্রো ট্রেনের যাতায়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য স্বয়ংক্রিয়ভাবে চলাচলে সক্ষম ২ সেট মিনি মেট্রো ট্রেন, মেট্রো স্টেশন থেকে স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল পদ্ধতিতে টিকেট সংগ্রহের টিকেট ভেনডিং মেশিন (এমভিটি),আই টিকেট অফিস মেশিন (টিওএম), মেট্রো স্টেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট কার্ড বেসড্ প্রবেশ এবং বহিরগমন গেইট এমইআইসি’তে স্থাপন করা হয়েছে। মেট্রোরেলের অভ্যন্তরে ও মেট্রোরেল স্টেশনে যাত্রীদের করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহের সচিত্র উপস্থাপনা সম্বলিত ডিসপ্লে বোর্ড স্থাপন করা এবং ভিডিও, অ্যানিমেটেড কার্টুন এবং টিকেট সংগ্রহের পদ্ধতি প্রদর্শন করার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্র্যানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পিআইডি জানায়, শিক্ষার্থীদের জন্য এমইআইসি পরিদর্শনের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি ব্যাচে ৫০ জন শিক্ষার্থী এমইআইসি পরিদর্শন করতে পারবে। এজন্য কোনো শিক্ষার্থীকে প্রবেশ মূল্য প্রদান করতে হবে না। তবে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের এমইআইসি’তে যাতায়াতের ব্যবস্থা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে করতে হবে।

এমইআইসি পরিদর্শনের সময়সূচি হলো সোমবার থেকে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ পর্যন্ত, দুপুর ১টা থেকে ১ টা ৫০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতি থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রয়োজনে মোসাঃ মৌসুমী হাবিব (উপসচিব), উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ), এমআরটি লাইন-৬, মোবাইল নম্বর : ০১৭৬০৪০৪৪৫৮ এর সাথে যোগাযোগ করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

জুন 15, 2026
প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

জুন 15, 2026
BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

জুন 15, 2026
Latest News
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa