Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রথম স্থানসহ বুয়েটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৭ জন ‘আবরার’
জাতীয়

প্রথম স্থানসহ বুয়েটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৭ জন ‘আবরার’

By Sibbir OsmanOctober 27, 2019Updated:October 27, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের খুনিদের বিচারে দাবিতে যখন ক্যাম্পাস উত্তাল সেসময়ই ছিল স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। নবাগত শিক্ষার্থীদের কথা ভেবে কিছু দাবি পূরণ করে নিয়ে ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন স্থগিত করে বুয়েটের শিক্ষার্থীরা।
আবরার (2)

Advertisement

পরে ১৪ অক্টোবর শোকার্ত ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। কাকতালীয়ভাবে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীর নামও আবরার, পুরো নাম কাজী আবরার মাহমুদ। শুধু তাই নয় ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবছর নির্বাচিত শিক্ষার্থীদের মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী আবরার ছাড়াও আরো ১৭ জন আবরার রয়েছেন। এদের মধ্যে মেধা তালিকায় ১৫ জন, আর অপেক্ষমাণ তালিকায় রয়েছেন দুজন। সবার নামের আগে পিছে ভিন্ন কিছু থাকলেও আবরার শব্দটা তাদের নামে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, ‘এমনটা হতেই পারে। একই নামে একাধিক শিক্ষার্থী থাকা অস্বাভাবিক কিছু না। তবে প্রথম স্থান অর্জনকারীও একই নাম বিষয়টা একটু বেশিই কাকতালীয়।’

ভর্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকারী কাজী আবরার মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি স্থাপত্য অনুষদের জন্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও যারা মেধাতালিকায় নির্বাচিত হয়েছেন-

আবরার আল শহীদ আবির (৬৬তম)
আবরার মো. মাহির (৮২তম)
আবরার মাহমুদ (১৯৩তম)
কাজী আবরার মাহমুদ (২৪২তম)
মো. আবরার জাহিন (২৯২তম)
আবরার ফাইয়াজ ইরাম (৩০১তম)
আবরার জাহিন নিলয় (৩১৪তম)
মো. আবরার জাহিন চৌধুরী (৩৪৫)
আবরার মিশকাত (৪৭৮তম)
আবরার আহমেদ (৬৭০তম)
আবরার ফাইয়াজ মাহবুব নাশিক (৭৪৮তম)
আবরার হামিম মাসিহ (৮৪৭তম)
মোস্তফা আবরার মাহির (৯১৪তম)
আবরার বিন সালাহ উদ্দিন (৯৩০তম)

অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত হয়েছেন-

মো. মাহির আবরার খান (১০৫৪তম)
আবরার আবদুল্লাহ দিয়াম (১০৭২তম)

পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে ক্লিক করুন
এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার। গেল ৬ অক্টোবর রাত ৮টার দিকে তাকে ফেসবুক স্ট্যাটাসের জেরে রুম থেকে ডেকে নিয়ে পি*টিয়ে হ*ত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। মামলায় ২০ জন আসামি গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে অনেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa