Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রথমবারের মতো আইপিএল ও পিএসএল একই সময়ে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্রথমবারের মতো আইপিএল ও পিএসএল একই সময়ে

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 18, 2022Updated:August 18, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেটের মার্কেটে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই টুর্নামেন্টের জনপ্রিয়তা এবং আয় এতটাই বেশি যে আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আড়াই মাসের সূচি আদায় করে নিয়েছে আইপিএলের গভর্নিং বডি।

প্রথমবারের মতো আইপিএল ও পিএসএল একই সময়ে

Advertisement

আইপিএল চলাকালীন ক্রিকেট বিশ্বে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও আয়োজন করেনি ক্রিকেট বোর্ড। তবে সে ধারায় এবার ব্যত্যয় ঘটানোর পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা ২০২৫ সালের আইপিএল চলাকালীন নিজেদের দেশে পিএসএল আয়োজনের পরিকল্পনা করছে।

যদি পিসিবি সত্য সেটা আয়োজন করে থাকে তবে প্রথমবারের মতো আইপিএল চলাকালীন অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের মতো ঘটনা ঘটবে। পিসিবি অবশ্য এমন সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ অবশ্য পাকিস্তান ক্রিকেটের ব্যস্ত সূচি।

প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সুযোগ পাচ্ছে পাকিস্তান। ১৯৯৬ সালে সর্বশেষ দেশটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়েছিল। এবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে।

সাধারণত ফেব্রুয়ারির ওই সময়টায় পিএসএল আয়োজন করে আসছে পিসিবি। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্লটটা চ্যাম্পিয়নস ট্রফি দখল করে নেওয়াতে নিজেদের দশম পিএসএলের আসর মার্চ থেকে মে এর মধ্যে আয়োজন করতে হবে পিসিবিকে। প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়ে আসছে আইপিএলও।

ফলে ২০২৫ সালে আইপিএলের সঙ্গে সংঘর্ষ হতে পারে পিএসএলের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবশ্য ২০২৬ সালের এগারোতম পিএসএলও নির্দিষ্ট সূচিতে আয়োজন করতে পারবে না। পিএসএলের এগারোতম আসর হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারী পর্যন্ত। ২০২৭ সালে এসে নির্দিষ্ট সময়সূচি ফেব্রুয়ারিতে ফিরবে পিএসএল।

এক রাতের জন্য কত টাকা নেন স্বস্তিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa