Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 6, 2021Updated:January 6, 20212 Mins Read

প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

Advertisement

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস এবং ১৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে কিউইরা।

আগেই জানা ছিল, পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি না হারলেই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের হারানো দূরে থাক, ড্রও করতে পারেনি পাকিস্তান। ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর (৬ জানুয়ারি) হালনাগাদকৃত আইসিসি টেস্ট র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে সবার ওপরে অবস্থান কেন উইলিয়ামসনের দলের। আইসিসি র‍্যাংকিং পদ্ধতি শুরু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল নিউজিল্যান্ড।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ২৭ ম্যাচে ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। তারা দুইয়ে নামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। কিউইদের প্রতিবেশী দেশটির নামের পাশে রয়েছে ২৬ ম্যাচে ৩০২৮ পয়েন্ট ও ১১৬ রেটিং।

এছাড়া ১০০’র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুইটি দেশের। যথাক্রমে ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ও ইংল্যান্ড। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেদের রেটিং বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে।

এদিকে এবারের আপডেটে দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের জন্য। রেটিংয়ের হিসেবে বাংলাদেশকে দশ নম্বরে নামিয়ে নয়ে উঠে গেছে আফগানিস্তান। তাদের নামে পাশে রয়েছে ৫৭ রেটিং। যেখানে বাংলাদেশের রয়েছে সবার চেয়ে কম, মাত্র ৫৫ রেটিং পয়েন্ট।

সবশেষ আপডেটকৃত আইসিসি টেস্ট র‍্যাংকিং

১. নিউজিল্যান্ড :  ১১৮ রেটিং

২. অস্ট্রেলিয়া : ১১৬ রেটিং

৩. ভারত : ১১৪ রেটিং

৪. ইংল্যান্ড : ১০৬ রেটিং

৫. দক্ষিণ আফ্রিকা : ৯৬ রেটিং

৬. শ্রীলঙ্কা : ৮৬ রেটিং

৭. পাকিস্তান : ৮২ রেটিং

৮. ওয়েস্ট ইন্ডিজ : ৭৭ রেটিং

৯. আফগানিস্তান : ৫৭ রেটিং

১০. বাংলাদেশ : ৫৫ রেটিং।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa