জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীতে প্রথমবারের মত বড় পরিসরে নারী সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম হাজারী।

প্রথমবারের মতো ফেনীতে নারী সমাবেশ করল আ.লীগ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেছেন, দেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সারা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি ক্ষমতায় আছেন বলে নারীরা আজ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারছেন।শেখ হাসিনা ক্ষমতার আছে বলেই নারী এসপি, ডিসিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

নিজাম হাজারী বলেন, শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় না এলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কার সমর্থনে কাজ করতে হবে।

সমাবেশে বিশিষ অতিথি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর ইতিহাসে এই প্রথম বড় পরিসরে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হল। এর আগে কখনও এত নারী উপস্থিত ছিলো না। এতে প্রায় ১৫ হাজার নারী উপস্থিত হওয়ায় তিনি নারী সমাজকে ধন্যবাদ জানান

সমাবেশে পৌরসভার ১৮টি ওয়ার্ডের মহিলা নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশের পরে ফেনী পৌরসভার ‘আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রা’র একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ছবি ও ১৩ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছম আনজু মান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.