
Advertisement
সম্প্রতি, বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস দলের সাথে এবছর চুক্তিবদ্ধ হন, ডেল স্টেইন। ২০১৯-২০ মৌসুমে তাদের জার্সি গায়ে আবারও মাঠে ফিরবেন এই গতি দানব। যেখানে ৬টি ম্যাচ খেলবেন বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার এই ক্লাবটি।
চুক্তি হওয়ার পর স্টেইন বলেন, আমি সব সময়ই চেয়েছিলাম জনপ্রিয় এই বিগ ব্যাশ লিগে নিজেকে প্রতিনিধিত্ব করতে। তবে তাদের লিগটা ডিসেম্বর এবং জানুয়ারিতে হওয়ায় কোন সুযোগ হয়ে উঠছিলো না। কেননা সে সময়টাতে দেশের হয়ে টেস্ট খেলা নিয়ে ব্যস্ত থাকতে হতো। কিন্তু এবছর টেস্ট থেকে অবসর নেওয়ায় সেই সুযোগটা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বাধিক উইকেট শিকারের মালিক ডেল স্টেইন নিজেই। মাত্র ৯৩ ম্যাচে ১৭১ ইনিংস থেকে ৪৩৯টি উইকেট শিকার করেন তিনি।
সুত্রঃ ক্রিকেট.কম.এইউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



