Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রথমবারের মতো মন্ত্রী হওয়া শ ম রেজাউলের দফতর বদল নিয়ে যা বললেন কাদের
জাতীয়

প্রথমবারের মতো মন্ত্রী হওয়া শ ম রেজাউলের দফতর বদল নিয়ে যা বললেন কাদের

By Sibbir OsmanFebruary 17, 2020Updated:February 17, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : মন্ত্রিসভায় দফতর বদল করা হয়েছে। তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতরে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে প্রথমবারের মতো মন্ত্রীপরিষদে ডাক পাওয়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমও আছেন। বর্তমান মন্ত্রিসভায় চৌকস মন্ত্রীদের একজন রেজাউল করিমের দফতর বদল নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বলা হচ্ছে-তাকে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
প্রথমবারের মতো মন্ত্রী হওয়া শ ম রেজাউলের দফতর বদল নিয়ে যা বললেন কাদের

Advertisement

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখানে ডিমোশন-প্রমোশনের কোনো বিষয় নয়, মন্ত্রী মন্ত্রীই। মন্ত্রণালয় মন্ত্রণালয়ই।

রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শ ম রেজাউল করিমের দফতর বদল প্রসঙ্গে তিনি বলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম নতুন করে যে মন্ত্রণালয়টা পেয়েছেন, সেটি তো এখন সারাবিশ্বে ভালো পজিশনে আছে। মাছ রফতানিতে আমরা খুবই বর্ধমান। মাছের আয়ের ক্ষেত্রে দেশের পজিশন অনেকটা হাই। সেদিক থেকে বিচার করলে এই মন্ত্রণালয়কে খাট করে দেখা যায় না।

‘গণপূর্তের কাজ এক রকমের, আর মৎস্য ও প্রাণিসম্পদের কাজ আরেক রকমের। সব জায়গায়ই কাজ আছে। কাকে দিয়ে কোন জায়গায় পারফরম্যান্স ভালো হবে, সেটি প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন’-যোগ করেন কাদের।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাকে দিয়ে কাজটা ভালো হবে সেটি প্রধানমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। হয়তো তিনি মনে করেছেন, গণপূর্তের চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদে শ ম রেজাউল করিম আরও ভালো কাজ করবেন, কাজে আরও গতি পাবেন, সে জন্য তাকে এখানে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদের দফতরে রদবদলের কথা জানানো হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে, আর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa