
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে প্রধান বিচাপতির দপ্তরে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
হাইকোর্টের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে প্রবেশ করেন আইন ও তথ্য উপদেষ্টা। ৩০ মিনিটের মতো বৈঠক করেন তারা।
এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তাসহ অন্যান্য ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আজ বেলা ৩টায় তারা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



