Advertisement
জুমবাংলা ডেস্ক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসারকে স্বীকৃতি দিয়ে ইসলাম ধর্মীয় শিক্ষাকে উন্নত ধারায় নিয়ে গিয়েছে। জাতির পিতার প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম প্রচারের অন্যতম প্রতিষ্ঠান ইসলামীক ফাউন্ডেশনের মাধ্যমে হজ্ব ব্যবস্থাকে অতি সহজ ও আধুনিকায়ন করেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদ জুমা জেলা শহরের নাগড়া অবস্থিত আল-মদীনা কমপ্লেক্সের কার্যালয়ে আল-মদীনা কমপ্লেক্স এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আল-মদীনা কমপ্লেক্সের মহা-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক বশির উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজ্ঞ পিপি ইফতেখার উদ্দিন মাসুদ, মৎস অধিদপ্তরের প্রকল্প পরিচালক আলহাজ্ব জাহিদ হোসেন, জামিয়া মিফতাহুল উলুম ময়মনসিংহ এর শায়খুল হাদিস মুফতি আহমদ আলী, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী এম মাহাবুবুল কিবরিয়া চৌধুরীসহ ইসলামীক চিন্তাবিদ ও গবেষকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.