জুমবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা

Advertisement
মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়ে, ফুল ছিটিয়ে এবং হাত নাড়িয়ে অভিবাদন জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজর একটি বিমানযোগে লন্ডনে পৌঁছান। লন্ডনে শেখ হাসিনাকে বাংলাদেশি সম্প্রদায়ের দ্বারা একটি সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক এপিপিজি-এর চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলসহ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন ২ অক্টোবর ।

১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

শচীন বিশ্বকাপে যে গুরুদায়িত্ব পেলেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google