Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

By Hasan MajorSep 26, 2020, 7:32 PM Asia/Dhaka2 Mins Read
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন। খবর বাসসের।

তিনি বলেন, দেশের গরীব-দু:খীদের সবচেয়ে বড় বন্ধু এবং তৃণমূল মানুষের সবচেয়ে বড় নেতা হিসেবে শেখ হাসিনা তাদের মুখে হাসি ফুটিয়েছেন।

আজ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জীবিত আছেন বলে আমরা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। আমাদের যত ধরণের হতাশা ছিল তা কেটে গেছে। আমরা ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জন করতে পারব বলে আমাদের বিশ্বাস দৃঢ় হয়েছে।’

ড. মোমেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেমন বলিষ্ঠ, ঐক্যবদ্ধ ও শক্তিশালী দল হিসেবে গড়ে ওঠেছে। দেশে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারছেন। হরতাল আর অবরোধের মত ঝামেলা মোকাবিলা করতে হচ্ছে না। দেশে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সময়মত পরীক্ষা হয়। অনেক বছর ধরে সেশনজট লেগেই থাকত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের বিচার হবে না, এ ধরণের আইন এদেশের জাতীয় সংসদে গৃহীত হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার গঠনের ফলে সেই ঘৃণিত ইনডেমনিটি আইন দূর হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জাতিকে কেবল স্বাধীন, সার্বভৌম দেশ দেননি, তিনি জনগণের হৃদয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দিয়ে গেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, একটি উন্নত, সমৃদ্ধ, স্থিতিশীল, অসাম্প্রদায়িক, দেশের যেখানে ধনী-দরিদ্রের আকাশসম ফারাক থাকবে না এবং অন্ন, বস্ত্র বাসস্থান সবার জন্য নিশ্চিত হবে। এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

May 23, 2026, 8:58 PM Asia/Dhaka
Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

May 23, 2026, 8:56 PM Asia/Dhaka
প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

May 23, 2026, 8:51 PM Asia/Dhaka
Latest News
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Tamanna

‘এর চেয়ে ক্র .স .ফা .য়া .রে মে .রে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp