Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে : কাদের
জাতীয় স্লাইডার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 6, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে।

ফাইল ছবি
Advertisement

‘তারা এ থেকে বেরিয়ে আসতে পারছে না’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দিশেহারা হয়ে বিদেশীদের কাছে ধর্না দিয়ে দেউলিয়া ও হীনমন্যতার পরিচয় দিয়েছে। শেখ হাসিনার সুশাসন তাঁর সাহসী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসনীয়। বিএনপি যতই বিরোধীতা আর চেচামেচি করুক লাভ হবে না।

‘শেখ হাসিনার নেতৃত্ব এবং উন্নয়ন ম্যাজিকের মতো। তার জুড়ি বিশ্বে নেই। একজন রাজনীতিকের চিন্তা থাকে পরবর্তী নির্বাচন আর শেখ হাসিনার চিন্তা পরবর্তী জেনারেশনের উন্নয়ন।’

ওবায়দুল কাদের আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন জনগণের ক্ষমতায়ন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা অসাধারণ নেতৃত্বের অধিকারী। ১৭ কোটি মানুষের জন্য শেখ হাসিনার যে মমতা তা অন্য কোনো নেতার মধ্যে নেই। তিনি জেগে আছেন বলে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশ জেগে আছে।

কাদের বলেন, জাতীয় পার্টিতে যে টানাপোড়েন চলছে তা তাদের নিজস্ব ব্যাপার, আমাদের নয়। নিয়ম অনুযায়ী স্পিকার বিরোধী দল নির্বাচন করবেন। রংপুর নির্বাচনে ৭ সেপ্টেম্বর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনার উন্নয়ন এবং তার ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব এবং আওয়ামী যুবলীগ সেটি করেছে উল্লেখ করে তিনি বলেন যুবলীগ আদর্শভিত্তিক রাজনীতি করে। যুবলীগের রাজনীতি অস্ত্রবাজি নয়, লেখা-পড়া শিখানোর রাজনীতি।

ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসনে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন বোতলবন্দী হয়ে আছে। তারা আন্দোলনের কথা বলে নেতা-কর্মীদের চাঙ্গা করছে। তাঁরা মাঠে নেই। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সমাবেশ, লিফলেট বিতরণ, ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে সরকারের সাফল্য তুলে ধরা, আলোকচিত্র প্রদর্শনীসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান আতা, মহানগর দক্ষিণের সহ-সভাপতি সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্ঠু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

জুন 16, 2026
নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

জুন 16, 2026
হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

জুন 16, 2026
Latest News
tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa