প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওআইসিভুক্ত ১৬টি দেশের রাষ্ট্রদূত।

আজ মঙ্গলবার গণভবনে ওআইসি এবং নিজ নিজ দেশের পক্ষে অভিনন্দন জানান তাঁরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে—ব্রুনেই, দারুসসালাম, মালয়েশিয়া, মিসর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বার্তায় জানানো হয়, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ওআইসির অভিনন্দন জানাতে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বনানীতে পরিবারের সদস্যদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.