Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

By Bhuiyan Md TomalMay 21, 20242 Mins Read

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে রয়েছি। শেখ হাসিনা জনগণের শক্তি এবং বাঙালি জাতির উত্থানে বিশ্বাসী।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। আলোচনা সভায় ড. আওলাদ হোসেন, এমপি বক্তব্য রাখেন।

ডেপুটি স্পিকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার পরিবারকে নৃশংসভাবে হত্যার সময় প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন ও বাঙালি জাতির দায়িত্ব গ্রহণের জন্য নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। তিনি এসেছিলেন বলেই আমরা আজ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন্যা দেশে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে এবং দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বিশ্ব নেতৃত্বের যোগ্যতা অর্জনকারী শেখ হাসিনা বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে আন্তর্জাতিক বিশ্বের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে প্রস্তুত করছেন। তিনি প্রতিটি বৈশ্বিক সম্মেলনে সারাবিশ্বের শান্তির কথা তুলে ধরেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এম এ করিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু বক্তব্য রাখেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa