Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন : গণপূর্ত মন্ত্রী
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন : গণপূর্ত মন্ত্রী

By Shamim RezaOctober 5, 20192 Mins Read

rrrrrr-5ca0a9b53b7b7
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খু’নিদের বিচার, পিলখানা হ;ত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের সাত খু’নসহ দুর্নীতিগ্রস্থ খালেদা জিয়া ও তারেকের বিচার করে কার্যত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তার এই ধারাকে অব্যাহত রেখে দুর্নীতিবাজদের বিচারে চলমান অভিযানকে সহায়তা করতে আইনজীবীদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এদেশের কিছু বিখ্যাত আইনজীবী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে জুডিসিয়াল ক্যু করার চেষ্টা করেছিলেন। কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। এজন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আইনজীবীদের শক্তিশালী সংগঠন দরকার।

গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ালীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কেন এখন পর্যন্ত সম্রাটকে (যুবলীগ নেতা) আটক করা হয়নি। কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তাকে বাঁচানোর জন্য কারা ষড়যন্ত্র/পাঁয়তারা করছে? এগুলো আমাদের দেখতে হবে।

তিনি বলেন, বেসিক ব্যাংক ডুবিয়েছেন আব্দুল হাই বাচ্চু। আজ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) কেন তার বিরুদ্ধে মামলা করেনি। প্রশ্ন জাগে মশা মারতে সিটি করপোরেশনের এই ব্যর্থতা কেন? মশা মারতে ওষুধ ক্রয়ের অর্থ কাদের পকেটে গেছে? কে বা কারা প্রকল্পের ২০ ভাগ অর্থ আগেই পকেটস্থ করে? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। সরকারের পেছনে কারা এই ষড়যন্ত্রকারী তা খুঁজে বের করতে হবে।

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, এতে সমস্ত জাতি তার পাশে রয়েছেন। যারা সুশাসনের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকেও তিনি আইনের আওতায় নিয়ে এসেছেন। আমরা অবশ্যই এটার প্রশংসা করি।

সভায় আরো বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন প্রমুখ আইনজীবী নেতৃবৃন্দ। সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa