
তিনি জানান, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে গণভবন কমপ্লেক্সের বাসভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এর আগে, গত ৬ জুলাই বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



