Advertisement
নিজস্ব প্রতিবেদক:  যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ সন্ধ্যায় এই শীর্ষ দুই যুবলীগ নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংগঠন পরিচালনায় উভয় নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সাফল্য কামণা করেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

শনিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সপ্তম কংগ্রেসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্ব নির্বাচন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

শেখ ফজলে শামস পরশ রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। আর নিখিল ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি।

শনিবার কংগ্রেসের দ্বিতীয় পর্বে যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ পরশের নাম প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম।

ক্যাসিনোকাণ্ডে বিদায় নেয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুপা। পরশের ভাই শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনিও যুবলীগের চেয়ারম্যান ছিলেন।

এদিকে চেয়ারম্যানের পর সাধারণ সম্পাদক পদের জন্য কাউন্সিলরদের কাছ থেকে নামের প্রস্তাব চাওয়া হয়। কাউন্সিলরা অ্যাডভোকেট বেলাল হোসেন, মহিউদ্দিন মহি, বদিউল আলম বদি, মাঈনুল হোসেন খান নিখিল, সুব্রত পাল এবং ইকবাল মাহমুদ বাবলুর নাম প্রস্তাব করেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাঈনুল হোসেন খান নিখিলকে যুবলীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.