
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী।
জো বাইডেনকে অভিবাদন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চিঠির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় উপনীত হবে।
এ সময় ব্রাসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, মাত্র এক সন্ধ্যা এবং এক দিনে ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও দুই ইউরোপিয়ান কমিশনারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছি। সেখানে বিভিন্ন ধরনের সংকট নিয়ে আলোচনা হয়েছে। যার মাধ্যমে ইইউর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান পার্টনারশিপ আরও শক্তিশালী ও বহুমুখী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
হাছান মাহমুদ জানান, সফর চলাকালে দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
বিজিপি সদস্যদের দ্রুতই ফিরিয়ে নিবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



