Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে আলোচনা
আন্তর্জাতিক জাতীয়

প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে আলোচনা

By Hasan Majorফেব্রুয়ারি 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।

Advertisement
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে নিয়ে রবিবার দুবাইয়ে দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকা ও আবুধাবির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের আমন্ত্রণে মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

বৈঠককালে উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পুনরুল্লেখ করেন এবং দু’দেশের জনগণের পারস্পারিক স্বার্থে সহযোগিতার সকল ক্ষেত্রে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তারা গভীরতর রাজনৈতিক যোগাযোগের পারস্পারিক অঙ্গীকারের পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে সহযোগিতা, আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি- বিশেষ করে দু’দেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে সরাসরি জাহাজ চলাচল যোগাযোগ এবং সরাসরি মালবাহী বিমান চলাচল ও অবাধ সরবরাহ ব্যবস্থা চালু রাখতে পারস্পারিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

উভয় মন্ত্রী সমন্বিত অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, আইসিটি, এলওটির ওপর আলোকপাত করে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বআরোপ করেন।

ড. মোমেন এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্ত্যুচ্যূত নাগরিকদের কারণে দেশে যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে- সে ব্যাপারে ব্রিফ করেন এবং এই সংকটের দ্রুত সমাধানের জন্য ইউএই’র অব্যহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ৫০তম বার্ষিকীতে ইউএই’র নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানান এবং বিগত পাঁচ দশকে দেশটির অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ ও ইউএই’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কিছু বিশেষ আয়োজন করার ব্যাপারে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন।

ড. মোমেন ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ইউএই-তে এক দ্বিপক্ষীয় সফরে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আবুধাবি সফরকালে ড. মোমেন আইআরইএনএ’র মহাপরিচালকের সাথে দেখা করেন এবং দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত দুবাই এক্সপো-২০২০’তে সেমিনার, আবুধাবিতে এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেমিনারসহ বেশ কয়েকটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

এছাড়াও তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এবং দুবাইয়ে বাংলাদেশী শ্রমিকদের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

জুন 19, 2026
হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

জুন 19, 2026
বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

জুন 19, 2026
Latest News
বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa