Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের আঁখির ছবি, পেল যে পুরস্কার
জাতীয়

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের আঁখির ছবি, পেল যে পুরস্কার

By Sibbir OsmanJune 28, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড তৈরি করা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু-কিশোরদের আঁকা ছবি দিয়ে। সেখানে স্থান পেয়েছে দিনাজপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখির একটি ছবি। আর এতে খুশি হয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখিকে এক লাখ টাকার ঈদ উপহারের চেক পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেই চেক আরিফা আক্তার আঁখির হাতে তুলে দিলেন হুইপ ইকবালুর রহিম এমপি।
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের আঁখির ছবি, পেল যে পুরস্কার

Advertisement

এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম।
উপহারের চেক হাতে পেয়ে এবং তার আঁকা ছবি দিয়ে ঈদ কার্ড তৈরি করায় ইশারার ভাষায় আঁখি তার ছবি মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আঁখি তার আঁকা উপমহাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানের ঈদগাহ মিনারের ছবি সরকারপ্রধানের শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়ায় খুবই আপ্লুত।

আঁখির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, বিশাল মিনারের সামনে ঈদের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি-টুপি পরা মানুষ।

এর মধ্যে কোলাকুলি চলছে, কেউ আবার কোরবানির গরু নিয়ে যাচ্ছে।

জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন (শ্রবণ প্রতিবন্ধী) আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।

আঁখির মা শাহানাজ পারভীন জানান, শিশুকাল থেকেই আঁখির পড়ালেখা ও ছবি আঁকার প্রতি আগ্রহ।
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের আঁখির ছবি, পেল যে পুরস্কার
কিন্তু কথা বলতে ও শুনতে না পারায় তার স্বাভাবিক পড়াশোনা সম্ভব হয়নি।

তার আগ্রহ দেখে তাকে ভর্তি করা হয় দিনাজপুর বধির ইনস্টিটিউটে। পাশাপাশি একটি আর্ট স্কুলেও তাকে ভর্তি করা হয়।

শাহানাজ পারভীন বলেন, “আঁখির জন্মের পর কথা বলা ও শুনতে না-পারার কারণে বেশ কষ্ট পাচ্ছিলাম। কিন্তু মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিভা দেখে সেই কষ্ট দূর হয়ে গেছে।

আঁখির বাবা আনারুল ইসলাম বলেন, ‘ছবি আঁকার বিষয়টি মেয়ের নিজের পছন্দের। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, পরিবেশ, আকাশ, প্রকৃতিসহ বিভিন্ন বিষয়ে আঁখি ছবি আঁকতে পছন্দ করে। স্থানীয় পর্যায়ে ছবি আঁকার প্রতিযোগিতায় আঁখির অবস্থান থাকবেই। ছবি এঁকে অসংখ্য পুরস্কারও পেয়েছে আঁখি।

আপ্লুত আরিফা আক্তার আঁখি প্রধানমন্ত্রীর প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করে ইশারায় জানায়, একই সঙ্গে সে তার স্বপ্নকে আরো এগিয়ে নিতে চায়, বড় শিল্পী হতে চায়।

২৪ জুন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম আঁখির বাসায় যান। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আঁখির আঁকা ছবি সংবলিত প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড তার হাতে তুলে দেন তিনি। আজ বুধবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক তুলে দিলেন।

সংসদ সদস্য ইকবালুর রহিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়, আঁখি সেটা প্রমাণ করেছে। তাদের মধ্যেও কোনো না কোনো প্রতিভা রয়েছে। আঁখি রাষ্ট্রীয় পর্যায়ে তার ছবি দিয়ে দিনাজপুরকে আলোকিত করেছে। আমরা দিনাজপুরবাসী তার কাছে কৃতজ্ঞ।

ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে ২০১৭ সাল থেকে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

July 19, 2026
Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

July 19, 2026
সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

July 19, 2026

Latest News

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সুগন্ধি চাল

৬৭ প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি

উড়োজাহাজ লিজ

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

বৃষ্টি

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১

রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে পাওয়া গেলো রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa