Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রীর কাছে ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়েছেন আইনজীবীরা
জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়েছেন আইনজীবীরা

By Saiful IslamApril 5, 20202 Mins Read

প্রধানমন্ত্রীর কাছে ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়েছেন আইনজীবীরা

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাসের কারণে বিনা সুদে ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত আইনজীবীরা।

শনিবার এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আবেদনে মনজিল মোরসেদ বলেন, দেশে করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ রয়েছে। এতে আইনজীবীদের একটি অংশ অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে। তাই ৩০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মাধ্যমে (ভার্চুয়াল মাধ্যম) শনিবার এই আবেদন পাঠানো হয়েছে বলে জানান এই আইনজীবী।

আবেদনে বলা হয়েছে, আইন পেশায় ৫৫ হাজারের অধিক ব্যক্তি নিয়োজিত আছেন। তার মধ্যে একটি অংশ জুনিয়র হিসেবে কাজ করছে এবং সাধারণত সিনিয়রের প্রতিদিনের দেয়া অর্থই তাদের একমাত্র অবলম্বন। আদালত বন্ধ থাকায় তারা তা থেকে বঞ্চিত হয়েছেন।

জুনিয়রশিপ শেষ করে যারা প্র্যাকটিস শুরু করেছেন, তাদের কয়েক বছর সামান্য আয়ের ওপর চলতে হয়। ফলে কোর্ট বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে বিভিন্ন বারে প্র্যাকটিসরত একটি বড় অংশ তাদের রেগুলার ইনকামে চলতে হয়। আদালত বন্ধ থাকায় তারাও অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয় আবেদনে।

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব মানুষকে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং তা কার্যকর করতে অফিস-আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক দিন ছুটির কারণে দিনমজুর, রিকশাওয়ালা, দৈনিক আয়ের ওপর নির্ভরশীল লোকদের সংকটের কথা বিবেচনা করে সরকারি অর্থ/খাদ্য প্রদান করা হচ্ছে। এমনকি ব্যবসা-বাণিজ্যের মন্দা বিবেচনা করে ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ৩০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিলের মধ্যে প্রত্যেক জুনিয়র/ ক্ষতিগ্রস্ত আইনজীবীকে এক লাখ টাকা করে দেয়ার প্রস্তাব করা হয়েছে। বিনা সুদে সেই টাকা ২০২১ সালে চার কিস্তিতে পরিশোধ করার কথা বলা হয়েছে আবেদনে।

সুত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa