Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যে আশা দেখছেন দুদেশের শীর্ষ কর্তারা
জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যে আশা দেখছেন দুদেশের শীর্ষ কর্তারা

By Saiful Islamএপ্রিল 12, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল চার দিনের সফরে জাপান যাচ্ছেন। বাংলাদেশ সরকারপ্রধানের এই সফরে জাপানের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের সরকারের শীর্ষ কর্মকর্তারা আশা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ‘নতুন মাত্রা’ লাভ করবে।

Advertisement

মঙ্গলবার পঞ্চম বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপে এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পঞ্চম বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। পালাক্রম অনুযায়ী এবারের অর্থনৈতিক সংলাপের আয়োজক দেশ জাপান। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনলাইন প্ল্যাটফর্মে এই যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। আজ এই সংলাপ শেষ হয়েছে।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়, যার ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারকরণে বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে জানানো হয়, আজকের সংলাপে ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেন। সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকেরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি পর্যায়ের প্রতিনিধি হিসেবে এফবিসিসিআই, বিজিএমইএ, জেবিসিসিআইসহ বিভিন্ন বেসরকারি বাণিজ্য সংগঠনের সভাপতি ও প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করেন।

এতে আরও জানানো হয়, টোকিও প্রান্তে জাপান থেকে অংশগ্রহণকারী দলের নেতৃত্বে ছিলেন জাপানের মিনিস্ট্রি অব ইকোনমি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সহকারী মন্ত্রী হিরাই হিরোহিদে। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধানসহ অন্য ব্যবসায়ী প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের পক্ষ থেকে বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ এবং বিভিন্ন সেক্টরে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের সহযোগিতায় ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সরকারি ও বেসরকারি পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। সেই সঙ্গে বিনিয়োগ সম্প্রসারণের জন্য বাংলাদেশের বিভিন্ন করণীয় সম্পর্কে অবহিত করা হয়। এ দেশে জাপানি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদানের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জাপানকে আশ্বস্ত করা হয় এবং ইতোপূর্বে জাপানি বিনিয়োগকারীরা যেসব বিষয়ে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছিল, তার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এই অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন। দেশটি সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন। জাপানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার সম্মানে একটি কাজের নৈশভোজের আয়োজন করবেন।

জাপান সফরে প্রধানমন্ত্রী বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন, কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা তুলে দেবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ ফুটবল-২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন 11, 2026
বৃষ্টির আভাস

ঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

জুন 11, 2026
ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন 11, 2026
Latest News
বিশ্বকাপ ফুটবল-২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির আভাস

ঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাজেট

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

বাজেট

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে

বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa