58ca83b76571265a3d4b32fb421ee8ce-5d96de49baea4

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসময় আগরতলা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ফ্লাইটের ব্যাপারে আলাপ করনে তারা। আলোচনা হয় অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও।

বৃহস্পতিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর। আগামী ৫ অক্টোবর দিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। একই দিনে তিনি ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতির ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ৬ অক্টোবর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন আবাসে সাক্ষাৎ করবেন।

সফরের প্রথমদিনই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এক টুইটে বিপ্লব দেব জানান, ইন্দো-বাংলাদেশ সম্পর্কের বেশ কিছু বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পে্র উদ্বোধন হয়।নির্মিতব্য ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫৭ কোটি টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Hasnat Jubaer is part of the iNews Desk editorial team, contributing to daily news coverage with a focus on accuracy, clarity, and timely reporting. Working collaboratively within the newsroom, he helps ensure stories are well-researched, clearly written, and aligned with editorial standards. His work supports iNews’ commitment to delivering reliable and relevant news to a global audience.