জুমবাংলা ডেস্ক : ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী চলমান অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

436761_183

Advertisement
প্রধানমন্ত্রী বলেছেন, এ অভিযানে কে দলের, কে কী বা কে আমার আত্মীয়-পরিবার এসব আমি দেখতে চাই না। অভিযান অব্যাহত থাকবেই।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে গতকাল দেশে ফিরেই পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা চলমান দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় চলমান অভিযানসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আগামীকাল (বৃহস্পতিবার) নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

গণভবনে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব প্রধান ড. বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google