জুমবাংলা ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত দিক পরিবর্তন করে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে একই এলাকায় (১১ দশমকি ২ ডিগ্রী অক্ষাংশ এবং ৮৮ দশমিক ০ ডিগ্রী পূর্ব দ্রাঘীমাংশ) ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Advertisement

অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা হ্রাস পেতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আজ ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১৭ মিনিটে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা: স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.